দুপুর ২টায় সংবাদ সম্মেলন করবে সিজেপি

আপলোড সময় : ১১-১০-২০২৬ ১১:৫২:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ১১:৫২:৫৪ পূর্বাহ্ন

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রানকা ও সৌরভ দাস মুক্তি পেয়েছেন। দিল্লি ক্যান্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর তাঁদের মুক্তি দেওয়া হয়।

মুক্তির পর সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রানকা জানিয়েছেন, রোববার (১১ অক্টোবর) দুপুর ২টায় সংবাদ সম্মেলন করবে দলটি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

এর আগে শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে অবতরণের পর উড়োজাহাজের ভেতর থেকেই তাঁদের আটক করে নিয়ে যাওয়া হয়। রোববার সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার পর তাঁদের মুক্তি দেওয়া হয়।

শনিবার দেশজুড়ে রাজনীতিবিদ ও অভিনেতাসহ তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। পরে রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। দিল্লির কেন্দ্রীয় অংশের যন্তর মন্তরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলে পুলিশ। এতে বিক্ষোভকারীরা এক জায়গায় জড়ো হতে না পেরে শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিবাদ জানান।

ভারতের এনডিএ সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত ইউটিউবার ধ্রুব রাঠিও আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন। শনিবার গভীর রাতে তাঁকেও মুক্তি দেওয়া হয়।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০