শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন গোসাইরহাট ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের আওতায় উপজেলার শাইক্ষা ব্রিজ, কোদালপুর, ঠান্ডাবাজার, ফেরিঘাট, হাটুরিয়া ঘাট, খেজুরতলা, চরমান্দিরা ও তৎসংলগ্ন এলাকায় তৎপরতা চালানো হয়।