মদসহ দম্পতি আটক

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০১:০৯:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০১:০৯:২০ অপরাহ্ন

চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী শ্রীরাম মহাজনপাড়ার ৮ নম্বর ওয়ার্ড থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন শান্তা দেব (২৮) ও তাঁর স্বামী অপরূপ দেব। অপরূপ দেব আশুতোষ দেবের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দক্ষিণ জলদী এলাকায় শান্তা দেব ও অপরূপ দেবের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ জব্দ করা হয় এবং স্বামী-স্ত্রী দুজনকে আটক করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০