জামালপুরে বিএনপির কার্যালয়ে আগুন

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০২:২২:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০২:২২:৫০ পূর্বাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ মে) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিন্ন্যাফৈর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় থাকা ওয়ার্ড বিএনপির কার্যালয়টি কয়েকদিন ধরে তালাবদ্ধ ছিল। সকালে স্থানীয় এক ব্যক্তি সেখানে গেলে অফিসের ভেতরে আগুনে পুড়ে যাওয়া ব্যানার, ফেস্টুন ও আসবাবপত্র দেখতে পান।

পরে বিষয়টি জানাজানি হলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে যান এবং ঘটনার নিন্দা জানান। সরিষাবাড়ী থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, এটি একটি পরিকল্পিত নাশকতা। তারা ঘটনার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে বলেন, দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হচ্ছে।

অন্যদিকে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০