যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৬:২৮:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৬:২৮:২৬ অপরাহ্ন

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় দায়ী করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে শফিকুর রহমান লেখেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তাঁর সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানি দিয়ে যাচ্ছেন। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই। এ বিষয়ে সরকারের দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি আরও লেখেন, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের পরিচয় বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। পোস্টের শেষে তিনি ‘শেইম’ শব্দটি ব্যবহার করেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় বিক্ষোভকারীদের ‘ইউ আর আ টেরোরিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলতে শোনা যায়।

এ ছাড়া বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও তাঁরা বিভিন্ন স্লোগান দেন। পরে সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. ইউনূস।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০