ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৫০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের বাড়ি নরসিংদীতে বলে জানা গেছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে সিলেটের দিকে যাচ্ছিলেন। পথে বৈষামোড়া এলাকায় সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। এ সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অনুপ কুমারের মৃত্যু হয় এবং আনোয়ারুল আজিম গুরুতর আহত হন। পরে আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।