আর্জেন্টিনা তুমি একটা বিউটি—ফেসবুক পোস্টে কেয়া পায়েলের উচ্ছ্বাস

আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৪০:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৪০:৫২ অপরাহ্ন

ফুটবলপ্রেমীদের কাছে আর্জেন্টিনা বরাবরই আবেগের একটি নাম। সাধারণ সমর্থকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাও দলটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই তালিকায় এবার নিজের নাম যুক্ত করলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পর গত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কেয়া পায়েল লিখেছেন, ‘আর্জেন্টিনা তুমি একটা বিউটি’। সংক্ষিপ্ত এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপক সাড়া ফেলে।

পোস্টটিতে ইতোমধ্যে অসংখ্য লাইক, মন্তব্য ও শেয়ার জমা পড়েছে। কেয়া পায়েলের ভক্তদের পাশাপাশি আর্জেন্টিনা সমর্থকরাও মন্তব্যের মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকেই অভিনেত্রীকে আর্জেন্টিনার একজন সমর্থক হিসেবে স্বাগত জানিয়েছেন।

বর্তমানে কেয়া পায়েল দেশের ছোট পর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রীদের একজন। বিভিন্ন উৎসব ও বিশেষ আয়োজনের নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও ফুটবলের প্রতি তার অনুরাগের প্রকাশ ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০