মঙ্গলের দুই উপগ্রহ থেকে নমুনা আনতে জাপানের মহাকাশ অভিযান

আপলোড সময় : ২০-১০-২০২৬ ১০:২৪:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ১০:২৪:৩১ পূর্বাহ্ন

রামু, ১৯ অক্টোবর ২০২৬: বাংলাদেশ সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।

প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

এ ছাড়া, বিশেষ পারদর্শিতা প্রদর্শনের জন্য ১১ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল (ডিএমটি) হাবিবুর রহমানকে শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ১০ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো. জাহিদুল ইসলামকে দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত করা হয়।

গত ১৪ অক্টোবর শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর ও কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০