হরমুজে মাইনে আঘাত, দুই তেলবাহী সুপারট্যাংকারে আগুন

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১০:০০:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১০:০০:৪৩ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে দুটি বিশাল তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। এতে জাহাজ দুটির ইঞ্জিনকক্ষ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো চলাচলের সক্ষমতা হারিয়ে সাগরে আটকা পড়েছে। জাহাজ দুটিতে মোট ৪৫ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল বলে জানিয়েছে সংস্থাটি।

আইআরজিসি নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, শুক্রবার (২৩ অক্টোবর) হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের একটি অননুমোদিত নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করার সময় জাহাজ দুটি নৌমাইনে আঘাত পায়। এতে বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটিতে আগুন ছড়িয়ে পড়ে।

বিবৃতিতে আরও বলা হয়, বিস্ফোরণে জাহাজ দুটির ইঞ্জিনকক্ষ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো চলাচলের সক্ষমতা হারায়। পরে হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছাকাছি জাহাজ দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে বলে দাবি করেছে আইআরজিসি নৌবাহিনী। এ সময় নাবিকেরা জাহাজ ছেড়ে চলে যান বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে জাহাজ দুটির নাম, নাবিকদের নিরাপত্তা পরিস্থিতি কিংবা দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

তথ্যসূত্র: গলফ নিউজ

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০