সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১০:১৭:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১০:১৭:৩২ পূর্বাহ্ন

এক দিনের সফরে মৌলভীবাজার যাওয়ার উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ অক্টোবর) সিলেট বিমানবন্দরে পৌঁছালে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তাঁকে অভ্যর্থনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল এবং মহানগর সেক্রেটারি শাহজাহান আলীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

 

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০