বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১০:৪৪:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১০:৪৪:৩৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারুফ বিন হাবিব (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবিদুল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আকরাম সরকার ওই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে। আটক মারুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে মারুফ বিন হাবিব আকরামকে নিজের বাড়িতে ডেকে নেন। অভিযোগ অনুযায়ী, সেখানে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে আকরামকে কুপিয়ে হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ বাড়ির আঙিনায় ফেলে রাখা হয়।

ঘটনার এক থেকে দুই ঘণ্টা পর প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং মারুফ বিন হাবিবকে আটক করে থানায় নিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার এসআই আবিদুল রহমান জানান, এ ঘটনায় মারুফ বিন হাবিবকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি বলে জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০