মাদক ব্যবসার বিরোধে লক্ষ্মীপুরে যুবক খুন

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১১:০৭:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১১:০৭:১০ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে গলায় ধারালো অস্ত্রের আঘাতে জাকির হোসেন জুয়েল নামে এক যুবককে হত্যা করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহত জুয়েল পূর্ব নন্দনপুর এলাকার তোফায়েল আহমেদের ছেলে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা জুয়েলের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। পরে তাঁর মরদেহ সুপারি বাগানে ফেলে রেখে যায় তারা। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, জুয়েল এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, কিছুদিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিলেন। মাদক নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তাঁদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০