পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১১:২৬:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১১:২৬:১৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (২৬ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশ পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন পুলিশ ইউনিট, পুলিশ ব্যারাক, আবাসিক এলাকা ও অফিস চত্বরের উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের পাশাপাশি বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানো এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০