স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৫:০৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৫:০৯:৫১ অপরাহ্ন

স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন।

বুধবার (১৯ আগস্ট) স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুর পর দীপু মনির পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। মানবিক দিক বিবেচনায় মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ওই আবেদন মঞ্জুর করেন।

দুপুরে দীপু মনির পরিবারের পক্ষ থেকে তার আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তার সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়।

আবেদন করার সময় দীপু মনির পরিবারের তিন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

দীপু মনির আইনজীবী জানান, স্বামীর মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসনের অনুমোদনের পর তাকে কারাগার থেকে মুক্তির প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০