তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৬:৩৩:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৬:৩৩:৪১ অপরাহ্ন

দীর্ঘ তিন দশক পর আবারও বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে বসতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আসর। ২০২৯ সালের শিরোপা নির্ধারণী ম্যাচের আয়োজক হিসেবে স্টেডিয়ামটি বেছে নিয়েছে উয়েফা।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ২০২৮ ও ২০২৯ সালের ফাইনালের ভেন্যু ঘোষণা করে উয়েফা। ২০২৮ সালের ফাইনাল হবে মিউনিখ ফুটবল অ্যারেনায়। আর ২০২৯ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে বার্সেলোনার ক্যাম্প ন্যুতে।

ক্যাম্প ন্যুতে এর আগে দুবার ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৯ সালের ফাইনালে স্টেডিয়ামটিতে স্টুয়া বুখারেস্টকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল এসি মিলান। এক দশক পর, ১৯৯৯ সালে আবারও সেখানে ফাইনাল হয়। সেই ম্যাচে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে ম্যানচেস্টার ইউনাইটেড।

এর আগে ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যুও নির্ধারিত হয়েছে। আগামী বছরের ৫ জুন মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬-২৭ মৌসুমের ফাইনাল।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০