শাকিব খানের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন অভিনেত্রী নূতন

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৮:২৫:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৮:২৫:০২ অপরাহ্ন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস ও দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা ও তাদের সম্পর্কে নানা কথা বলেছেন।

এক সাক্ষাৎকারে নূতন জানান, অপু বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো। শাকিব খানের স্ত্রী হিসেবে তিনি অপুকে ‘মিসেস খান’ বলে সম্বোধন করেন বলেও জানান। তার ভাষ্য, অপু ভালো মনের মানুষ এবং বড় মাপের একজন তারকা।

অপুর ব্যক্তিজীবন নিয়ে নূতন বলেন, একজন তারকা বা সুপারস্টারের ব্যক্তিগত বিষয় সব জায়গায় প্রকাশ না করাই ভালো। সময় হলে সঠিক বিষয়গুলো সঠিক সময়ে প্রকাশ্যে আসবে বলে মন্তব্য করেন তিনি।

অপু বিশ্বাসকে শুভকামনা জানিয়ে নূতন বলেন, ‘তুমি অনেক ভালো একজন অভিনেত্রী। তোমার সুন্দর একটি ছেলে রয়েছে, তাকে নিয়ে ভালো থাক, সুস্থ থাক।’

শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে নূতনের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খান সাহেবের (শাকিব খান) দুই স্ত্রীর সঙ্গেই কাজ করেছি। তবে অপুর সঙ্গে কাজের পরিমাণ বেশি।’

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০