এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ১১:২০:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ১১:২০:১৭ অপরাহ্ন

রাজধানীর মিরপুর ও বাড্ডার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বলেন, আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাস এবং মধ্য বাড্ডায় একটি স্টাফ বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০