অপ্রতিমের মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন

আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১১:২২:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১১:২২:৫১ অপরাহ্ন

প্রকৃতির ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ১৩ বছরের কিশোর অপ্রতিম। সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধারের ঘটনায় শোক নেমে এসেছে সর্বত্র। অপ্রতিমের মৃত্যুতে শোক ও ক্ষোভ জানিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

অভিনেতা সিয়াম আহমেদ অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একজন বাবা হিসেবে ঘটনাটি তাকে আরও নাড়া দিয়েছে উল্লেখ করে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং সর্বোচ্চ সততার সঙ্গে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অভিনেত্রী পূজা চেরীও অপ্রতিমের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

অভিনেতা তৌসিফ মাহবুব তার প্রতিক্রিয়ায় সমাজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্যে উঠে এসেছে, একটি গ্যাজেটের মূল্য যেন কোনো মানুষের জীবনের চেয়ে বেশি হয়ে না যায়—এমন সামাজিক বাস্তবতা নিয়ে উদ্বেগ।

অন্যদিকে, অভিনেতা ইরফান সাজ্জাদ দেশের নিরাপত্তা ব্যবস্থা ও বিচারহীনতার সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে তার বক্তব্যে।

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের প্রতিক্রিয়ায় একদিকে যেমন গভীর শোক ও সমবেদনা প্রকাশ পেয়েছে, অন্যদিকে শিশুদের নিরাপত্তা এবং অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবিও জোরালো হয়েছে।

অপ্রতিমের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রত্যাশা জানিয়েছেন তারা।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০