মিরপুরের নতুন উপ-পুলিশ কমিশনার রিকাবদার, লালবাগে মোস্তাক

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৮:২৫:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৮:২৫:১৪ অপরাহ্ন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ও লালবাগ বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দুই কর্মকর্তাকে নতুন করে পদায়ন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাছের রিকাবদারকে মিরপুর বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। আর মিরপুর বিভাগের বর্তমান ডিসি মো. মোস্তাক সরকারকে লালবাগ বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০