রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৭৪, তেজগাঁওয়ে ১০২, মিরপুরে ৮০, গুলশানে ৩৫, উত্তরা বিভাগে ৪১, গোয়েন্দা বিভাগে ৯ এবং সিটিটিসির অভিযানে একজন রয়েছেন।
মাদক ও অন্যান্য আলামত উদ্ধার
অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১টি ইয়াবা ও ৬২ বোতল এসকাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি সুইচগিয়ার, দুই ভিকটিম, নগদ ৬ হাজার ৬১০ টাকা, একটি ল্যাপটপ ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানে আরও ১৮ হাজার ৭৭টি বাংলালিংক সিম, ১ হাজার ২৬২টি রবি সিম, ৭০০টি গ্রামীণফোন সিম, ১৫০টি এয়ারটেল সিম এবং ৭৯৮টি অন্যান্য সিমসহ ১০টি ভিওআইপি মেশিন উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে উদ্ধার করা আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।