‘ভাই ভাই’ মুহূর্তে পূণ্য, পরীমনির ৩য় সন্তান

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৮:৫৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৮:৫৭:০০ অপরাহ্ন

দত্তক নেওয়া তৃতীয় সন্তান ও ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের ছবি প্রকাশ করে ফের আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ছেলের একটি মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে ক্যাপশনে শুধু লিখেছেন, ‘ভাই ভাই’।

ছবিটি প্রকাশের পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। অনেকেই দুই ভাইকে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। কেউ কেউ পরীমনির এই উদ্যোগেরও প্রশংসা করেছেন।

এর আগে একটি কন্যাশিশুকে দত্তক নিয়েছেন পরীমনি। তার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। নিজের সন্তানদের পাশাপাশি দত্তক নেওয়া সন্তানকেও সমানভাবে আগলে রাখছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি আরও একটি শিশুকে কোলে নিয়ে ছবি প্রকাশ করেন পরীমনি। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ তবে শিশুটির নাম বা পরিচয় প্রকাশ করেননি তিনি।

এবার পূণ্যের সঙ্গে শিশুটির ছবি প্রকাশের পর দুই ভাইয়ের সম্পর্কের এই মুহূর্তটি নজর কেড়েছে অনুরাগীদের। সন্তানদের নিয়ে পরীমনির আবেগ ও ভালোবাসার কথা প্রায়ই উঠে আসে তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০