হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৪:১১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৪:১১:২১ অপরাহ্ন

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ২৮৩ শিশু।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর গত ১৫ মার্চ থেকে দেশে হামের পরিস্থিতির তথ্য নিয়মিত প্রকাশ করছে। সরকারি হিসাবে, এ পর্যন্ত হাম আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৮৩ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০