রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুন, ১৪ জনের মৃত্যু

আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৯:৫৫:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৯:৫৫:৫৭ পূর্বাহ্ন

রাশিয়ার মধ্যাঞ্চলের ইয়ারোস্লাভল অঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ইয়ারোস্লাভল অঞ্চলের কুব্রিনস্ক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গ্রামটি রাজধানী মস্কো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

তাস জানিয়েছে, রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আগুনে একটি স্থাপনা পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়তেও দেখা যায়।

এদিকে ইয়ারোস্লাভল অঞ্চলের প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে, কারখানায় শিল্পনিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

রাশিয়ায় এর আগেও বিভিন্ন কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনার ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০