ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক লাকসামে কর্ণফুলী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত সাম্প্রদায়িক সম্প্রীতিই বাংলাদেশের শক্তি ও অস্তিত্ব: রাষ্ট্রপতি বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের সেনাবাহিনীর এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬৬ পদাতিক ডিভিশন পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের

কুমিল্লায় আলোচিত কিশোর গ্যাংয়ের লিডার রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০৯:৫১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০৯:৫১:২৬ পূর্বাহ্ন
কুমিল্লায় আলোচিত কিশোর গ্যাংয়ের লিডার রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার

কুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে শাহাদাত নিহতের ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নগরীর আলোচিত ‘রতন গ্রুপের’ প্রধান হিসেবে পরিচিত।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে নগরীতে পুলিশের নিয়মিত অভিযানের সময় রতনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, শাহাদাত হত্যা মামলা ছাড়াও রতনের বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।

পুলিশ ও মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালে কুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের ‘ঈগল গ্রুপ’ ও ‘রতন গ্রুপের’ মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

ওই সংঘর্ষে শাহাদাত নিহত হন। পরে এ ঘটনায় মামলা হলে রতনকে প্রধান আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর রতনের বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই করা হচ্ছে। তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ