ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার রিয়াদে জরুরি সতর্কতা জারি টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে? ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার তাইওয়ানে নিহত ১, জাপানে বিদ্যুৎহীন ৮ হাজারের বেশি পরিবার সতর্ক করলেন সালমান খান অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত

আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, শিক্ষক কারাগারে

  • আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৭:০৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৭:০৯:৪২ অপরাহ্ন
আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, শিক্ষক কারাগারে

সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে মাদরাসায় ভর্তি করিয়েছিলেন এক মা। তবে সেই মাদরাসার তিন শিক্ষকের বিরুদ্ধে ওই নারীকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আবু সাঈদ (৩৬) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অপর দুই আসামি হলেন ফরিদুল ইসলাম ও মোহন মিয়া। ঘটনাটি গোবিন্দগঞ্জ পৌর এলাকার লালমাটিয়া নূরানী ক্যাডেট মাদরাসাকে কেন্দ্র করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, এক শিক্ষার্থীর মাকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে তিন শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়। পরে ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয় পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাদীর এজাহারের বরাত দিয়ে জানান, অভিযুক্ত ব্যক্তিরা আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে দুই দফায় মোট ৩ লাখ ৮০ হাজার টাকা আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী