ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার রিয়াদে জরুরি সতর্কতা জারি টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে? ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার তাইওয়ানে নিহত ১, জাপানে বিদ্যুৎহীন ৮ হাজারের বেশি পরিবার সতর্ক করলেন সালমান খান অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত

মিরসরাইয়ে পাঁচ মাদকসেবীর কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৭:১২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৭:১২:০৮ অপরাহ্ন
মিরসরাইয়ে পাঁচ মাদকসেবীর কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে রাতভর অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) রাত থেকে রোববার সকাল পর্যন্ত মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে করা পাঁচটি মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।

এদিকে, পৃথক অভিযানে বারইয়ারহাট পৌরসভা এলাকা থেকে আশীষ দাশ নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় দায়ের করা ওই মামলার আসামি।

আশীষ দাশ মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকার তরনী দাশের বাড়ির হারাধন দাশের ছেলে।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জিনে উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি থাকলেও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে মিলতে পারে সুরক্ষা

জিনে উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি থাকলেও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে মিলতে পারে সুরক্ষা