ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার রিয়াদে জরুরি সতর্কতা জারি টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে? ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার তাইওয়ানে নিহত ১, জাপানে বিদ্যুৎহীন ৮ হাজারের বেশি পরিবার সতর্ক করলেন সালমান খান অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত

রাশিয়ায় চাকরির প্রলোভনে ইউক্রেনের যুদ্ধে রাজু, ছড়িয়েছে মৃত্যুর খবর

  • আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৭:১৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৭:১৫:২০ অপরাহ্ন
রাশিয়ায় চাকরির প্রলোভনে ইউক্রেনের যুদ্ধে রাজু, ছড়িয়েছে মৃত্যুর খবর

বিদেশে চাকরি করে পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে গত ৮ মে দেশ ছেড়েছিলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার যুবক রাজু মাতুব্বর (২৮)। তবে পরিবারের অভিযোগ, রাশিয়ায় চাকরির কথা বলে তাঁকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর মৃত্যুর খবর। এতে উদ্বেগ ও শোকের মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের। তবে এখনো রাজুর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রাজু মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার মাঝিকান্দা গ্রামের নান্নু মাতুব্বরের ছেলে। তাঁর আড়াই বছর বয়সী একটি ছেলে ও এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে। রাজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে স্ত্রী শারমিন আক্তার দুই সন্তানকে নিয়ে দিশাহারা। ছেলের ছবি হাতে কান্নায় ভেঙে পড়ছেন বাবা নান্নু মাতুব্বর ও মা রাজিয়া বেগম।

রাশিয়ায় পাঠানোর নামে সাড়ে ১৪ লাখ টাকার চুক্তি, প্রতারণার অভিযোগ

রাজুর পরিবারের অভিযোগ, প্রতিবেশী কফাইবালিয়া গ্রামের প্রিন্স মাতুব্বর ও তাঁর ছোট ভাই রানা মাতুব্বরের মাধ্যমে সাড়ে ১৪ লাখ টাকায় রাজুকে রাশিয়ায় পাঠানোর চুক্তি হয়। এর মধ্যে সাড়ে চার লাখ টাকা নগদ পরিশোধ করা হয়েছিল। বাকি ১০ লাখ টাকা রাশিয়ায় পৌঁছানোর পর দেওয়ার কথা ছিল।

পরিবারের দাবি, রাশিয়ায় পৌঁছানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী কোনো চাকরি পাননি রাজু। বরং তাঁকে ৩০ লাখ টাকার বিনিময়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বিক্রি করে দেওয়া হয়েছে বা সেখানে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রিন্স ও রানার বিরুদ্ধে মানবপাচার ও প্রতারণার অভিযোগ তুলেছেন স্বজনেরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রানা মাতুব্বর। তাঁর দাবি, রাশিয়ায় যাওয়ার ঝুঁকি সম্পর্কে রাজুকে আগেই সতর্ক করা হয়েছিল। রাজু নিজেই রাশিয়ায় অবস্থানরত প্রিন্সের সঙ্গে যোগাযোগ করে সেখানে গেছেন। প্রতারণা করে তাঁকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ সঠিক নয়।

রাশিয়ায় অবস্থানরত প্রিন্স মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর দাবি, নিশ্চিত নয় পরিবার

গত শনিবার (২৪ অক্টোবর) রাতুল নামের এক যুবকের প্রকাশ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে রাজুর মৃত্যুর দাবি করা হয়।

রাজুর ছোট ভাই রাজন মাতুব্বর জানান, ভিডিওটি দেখার পর তাঁরা রাতুলের সঙ্গে যোগাযোগ করেন। রাতুলও রাজুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন বলে তিনি জানান। তবে কীভাবে, কখন বা কোথায় রাজুর মৃত্যু হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও রাজুর প্রকৃত অবস্থা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

স্বামীর সন্ধান চান স্ত্রী, মরদেহ ফেরাতে পরিবারের আকুতি

রাজুর মৃত্যুর খবর শুনলেও তাঁর বাবা-মা এখনো নিশ্চিত হতে পারেননি, তাঁদের ছেলে বেঁচে আছেন কি না। স্বামীর প্রকৃত অবস্থা জানতে চান স্ত্রী শারমিন আক্তার। তিনি স্বামীর সন্ধান চেয়ে আকুতি জানিয়েছেন।

শারমিন বলেন, “ছোট ছোট দুই সন্তান এখনো বোঝে না তাদের বাবার কী হয়েছে। আমি আমার স্বামীর সন্ধান চাই এবং এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

রাজুর মৃত্যুর খবর সত্য হলে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

প্রশাসনের বক্তব্য

এ বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ জানান, বিদেশে চাকরির নামে প্রতারণার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। রাজুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, “রাজুর মৃত্যুর খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য খোঁজখবর নিচ্ছি। রাজুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং অন্যান্য মাধ্যমে তথ্য যাচাইয়ের চেষ্টা করছি। ঘটনা সত্য হলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জিনে উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি থাকলেও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে মিলতে পারে সুরক্ষা

জিনে উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি থাকলেও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে মিলতে পারে সুরক্ষা