ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার রিয়াদে জরুরি সতর্কতা জারি টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে? ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার তাইওয়ানে নিহত ১, জাপানে বিদ্যুৎহীন ৮ হাজারের বেশি পরিবার সতর্ক করলেন সালমান খান অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত

ইলিয়াস আলী গুম: তদন্ত প্রতিবেদন ২৫ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ

  • আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৭:১৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৭:১৭:০৫ অপরাহ্ন
ইলিয়াস আলী গুম: তদন্ত প্রতিবেদন ২৫ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ

বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও তিন মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২৫ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

মামলার দুই আসামি হলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ।

শুনানির সময় সাইফুর রহমান ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে নিরাপত্তাজনিত কারণে জিয়াউল আহসানকে কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে যুক্ত করা হয়।

আদালতে প্রসিকিউশনের পক্ষে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করতে আরও তিন মাস সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর জহিরুল আমিন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আগামী ২৫ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।

শুনানিতে প্রসিকিউটর মিজানুল ইসলাম, তাসমিরুল ইসলাম ও শাইখ মাহদীসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ আগস্ট এ মামলায় সাইফুর রহমানের জামিন আবেদন নাকচ করে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য রোববার দিন ধার্য ছিল। এর আগে ৯ আগস্ট তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অন্যদিকে, জিয়াউল আহসানকে আগেই এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রসিকিউশনের দাবি, তদন্তে জিয়াউল আহসান ও সাইফুর রহমানের বিরুদ্ধে অভিযোগের সমর্থনে যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে। ইলিয়াস আলীকে গুমের ঘটনা ছাড়াও আরও কয়েকটি হত্যাকাণ্ডে তাঁদের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। তবে এসব অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী। এরপর থেকে তাঁদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জিনে উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি থাকলেও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে মিলতে পারে সুরক্ষা

জিনে উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি থাকলেও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে মিলতে পারে সুরক্ষা