ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’ ‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’ বাবার দাফনে মোজতবা খামেনি উপস্থিত ছিলেন, দাবি শাশুড়ির বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন ফুলার রোডের সেই তরুণের এক কথায় যে সিদ্ধান্ত নেন আসিফ নজরুল দক্ষ ও নৈতিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মামুনুল হক ঢাকার পথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক ২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন মেঘনায় অভিযান: ৪ ড্রেজারসহ ৮ বালু ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড খাগড়াছড়িতে ৫ পরিত্যক্ত বস্তায় মিলল অস্ত্র ও লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন ‘শেষ ম্যাচের আগে’ দেশে ফিরলেন মেসি জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক অর্ধ সহস্র কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার মাদক জব্দ

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৮:২৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৮:২৭:১৬ অপরাহ্ন
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত সম্ভাবনাময়। এ খাতে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানিরও বড় সুযোগ রয়েছে। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও গতিশীলভাবে কাজ করতে হবে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় ও জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন উপজেলার মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম সভায় জেলার মৎস্য খাতের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ের অনেক খামারি প্রয়োজনীয় তথ্য না জানায় উৎপাদন কম হয় এবং উৎপাদন খরচ বেড়ে যায়। এতে মুনাফা না পেয়ে অনেক খামারি ব্যবসা থেকে সরে যান। মাছ চাষের ক্ষেত্রে পুকুরের আয়তন অনুযায়ী কত মাছ ছাড়া উচিত, কতটুকু খাবার দিতে হবে এবং পানিতে অক্সিজেনের মাত্রা ও ধারণক্ষমতার বিষয়গুলো খামারিদের জানানো প্রয়োজন।

তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তারা খামারিদের সঠিকভাবে পরামর্শ ও দিকনির্দেশনা দিলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি খরচও কমানো সম্ভব। এ জন্য কর্মকর্তাদের খামারিদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পোল্ট্রি খাতের বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অনেক খামারি প্রয়োজন না থাকলেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। এ বিষয়ে তাঁদের সচেতন করতে হবে। খামার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রাণীর প্রয়োজন অনুযায়ী খাবার দেওয়ার বিষয়েও খামারিদের ধারণা দিতে হবে।

তিনি আরও বলেন, উন্নতমানের ফিড নিশ্চিত করতে ফিড উৎপাদনকারী ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদেরও এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে। এতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ প্রাণিজ খাদ্য সরবরাহ করা সম্ভব হবে।

কোরবানির পশুর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, গত কোরবানির ঈদে দেশীয় খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। তাঁর দাবি, অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ঠেকানোর উদ্যোগের ফলে দেশের চাহিদা দেশীয় গবাদিপশু দিয়েই পূরণ করা সম্ভব হয়েছে এবং উদ্বৃত্তও ছিল।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, চলতি বছরে বাংলাদেশ থেকে প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি গরুর মাংস বিদেশে রপ্তানি হয়েছে। ভবিষ্যতে এ রপ্তানি আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে আধুনিক মিট প্রসেসিং কারখানা স্থাপনের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। এসব কারখানায় প্রক্রিয়াজাত মাংস উৎপাদন করে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দেশে নতুন করে ভেড়ার খামার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি গয়াল খামার রয়েছে; সেখানেও উৎপাদন বাড়ানোর বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। এসব উদ্যোগ সফল করতে কর্মকর্তাদের কাজের গতি ও দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়ানো, খামারিদের প্রযুক্তিগত সহায়তা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং রপ্তানি সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা