১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫১৪.৭০ +২২.৯১ | DS30: ২,০৮৯.৯০ +৬.৪৭ | লেনদেন: ১,১৮১.১৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫১৪.৭০ +২২.৯১ | DS30: ২,০৮৯.৯০ +৬.৪৭ | লেনদেন: ১,১৮১.১৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫১৪.৭০ +২২.৯১ | DS30: ২,০৮৯.৯০ +৬.৪৭ | লেনদেন: ১,১৮১.১৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫১৪.৭০ +২২.৯১ | DS30: ২,০৮৯.৯০ +৬.৪৭ | লেনদেন: ১,১৮১.১৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’

‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’
সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, হটলাইন, গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহলের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এসআরবি-২। পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি, চেকপোস্ট স্থাপন এবং বিসর্জনের দিন হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হবে।

শনিবার (১০ অক্টোবর) এসআরবি-২ সদর দপ্তরে পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে এক সমন্বয় সভায় এসব পরিকল্পনার কথা জানান সংস্থাটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সভায় দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজা উদ্‌যাপন কমিটির ২৭ জন প্রতিনিধি ও এসআরবি-২-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি সদর দপ্তরে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম স্থাপন, সার্বক্ষণিক হটলাইন সেবা চালু, পূজামণ্ডপকেন্দ্রিক নিয়মিত টহল ও চেকপোস্ট স্থাপন এবং বিশেষ মোটরসাইকেল টহল পরিচালনা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারিও থাকবে।

‘আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, হটলাইন, গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহলের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এসআরবি-২।’

— জি বাংলা ডেস্ক

এ ছাড়া সুরক্ষা অ্যাপের মাধ্যমে পূজামণ্ডপে যেকোনো অপ্রীতিকর ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছানোর ব্যবস্থা থাকবে। বিসর্জনের দিন এসআরবি-২-এর পক্ষ থেকে দুটি হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হবে বলেও সভায় জানানো হয়। জরুরি প্রয়োজনে এসআরবি-২-এর হটলাইন নম্বর ০১৭৭৭৭১০২৯৯-এ যোগাযোগ করতে পারবেন পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিরা।

আরও পড়ুন ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণ ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণ সারাদেশ ৩৮ মিনিট আগে

সভায় পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিরা জানান, বেশ কিছু পূজামণ্ডপ মসজিদের পাশে অবস্থিত। এসব স্থানে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তাঁরা। পাশাপাশি কয়েকটি পূজামণ্ডপের আশপাশে তীব্র যানজটের বিষয়টি তুলে ধরে তা নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, হটলাইন, গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহলে…
  • শনিবার (১০ অক্টোবর) এসআরবি-২ সদর দপ্তরে পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে এক সমন্বয় সভায় এসব পরিকল্পনার কথা জানান সংস্থাটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল …
  • সভায় জানানো হয়, পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।
  • এ ছাড়া সুরক্ষা অ্যাপের মাধ্যমে পূজামণ্ডপে যেকোনো অপ্রীতিকর ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছানোর ব্যবস্থা থাকবে।

জবাবে এসআরবি-২-এর অধিনায়ক বলেন, কোনো দুষ্কৃতকারী বা স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করে আইনের আওতায় আনা হবে। যানজট নিরসনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

নয়মুল হাসান বলেন, “বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশি এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করব। আমরা বৈচিত্র্যকে সম্মান করি।”

পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের যেকোনো প্রয়োজনে হটলাইনে অথবা সরাসরি অধিনায়কের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে বলেও আশ্বস্ত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে এসআরবি-২ পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখবে।

সারাদেশ থেকে আরও

মানিকগঞ্জে কেরোসিনভর্তি বোতল দিয়ে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা মানিকগঞ্জে কেরোসিনভর্তি বোতল দিয়ে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টামানিকগঞ্জে কাঁচের বোতলে কেরোসিন ভরে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫… ১ ঘণ্টা আগে দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরুঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক… ১ ঘণ্টা আগে পিরোজপুরে গভীর রাতে দুই বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের পিরোজপুরে গভীর রাতে দুই বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারেরপিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম নামে এক হেলপারের… ১ ঘণ্টা আগে দুই বছরের সাজাপ্রাপ্ত ‘ওসি কামাল’ গ্রেফতার দুই বছরের সাজাপ্রাপ্ত ‘ওসি কামাল’ গ্রেফতারব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি কামাল হোসেন ভূঁইয়া ওরফে ‘ওসি কামাল’কে গ্রেপ্তার করেছে এসআরবি।… ১ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’

১০ অক্টোবর ২০২৬, ৯:১০ এএম · সারাদেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, হটলাইন, গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহলের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এসআরবি-২। পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি, চেকপোস্ট স্থাপন এবং বিসর্জনের দিন হেলিকপ্টার ও।

ফটোকার্ড

‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’

‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’

‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরআজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাআবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারিঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণআবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়ারাবি ছাত্রলীগ সভাপতিকে প্রক্টর মাহবুবর রহমান/তোমাদের আপা ফেরার জন্য পালিয়ে যাননিসুরুজ্জামান হত্যা/কঠোর নিরাপত্তায় ৪০ ঘণ্টা পর ছাত্রলীগ নেতা মেহেদীর দাফন সম্পন্নজাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎগ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ