১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫২২.৫৪ +৩০.৭৫ | DS30: ২,০৯৩.১৯ +৯.৭৬ | লেনদেন: ১,৭১৫.৪৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২২.৫৪ +৩০.৭৫ | DS30: ২,০৯৩.১৯ +৯.৭৬ | লেনদেন: ১,৭১৫.৪৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২২.৫৪ +৩০.৭৫ | DS30: ২,০৯৩.১৯ +৯.৭৬ | লেনদেন: ১,৭১৫.৪৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২২.৫৪ +৩০.৭৫ | DS30: ২,০৯৩.১৯ +৯.৭৬ | লেনদেন: ১,৭১৫.৪৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি
সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং পরবর্তী সরকার গঠনে নিজেদের শর্ত বাস্তবায়নে আরব রাজনৈতিক জোট ‘জয়েন্ট লিস্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন জোটটির নেতা ইউসুফ জাবারিন। তিনি বলেছেন, সরকার পরিবর্তনে সম্ভাব্য সব রাজনৈতিক ও সংসদীয় উপায় ব্যবহার করবেন তাঁরা। খবর আনাদোলু এজেন্সির।

শনিবার (১০ অক্টোবর) নিজের কার্যালয় থেকে প্রকাশিত এক বক্তৃতায় জাবারিন বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচের জোট সরকারের বিকল্প সরকার গঠনে জয়েন্ট লিস্টের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।

আসন্ন নির্বাচনকে নিজেদের ভবিষ্যৎ রক্ষার লড়াই হিসেবে উল্লেখ করে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে আরব নাগরিকদের ওপর ধারাবাহিক হামলা ও উসকানিমূলক আচরণের অভিযোগ করেন।

‘জাবারিনের ভাষ্য অনুযায়ী, তাঁদের দাবির মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়সীমা, বাজেট ও তদারকি ব্যবস্থার মাধ্যমে অপরাধ দমন; বাড়িঘর ভাঙার কার্যক্রম বন্ধ; মাস্টারপ্ল্যান অনুমোদন; তরুণ দম্পতিদের জন্য জমির ব্যবস্থা এবং নেগেভ অঞ্চলের স্বীকৃতিহীন আরব গ্রামগুলোকে স্বীকৃতি দেওয়া…’

— আন্তর্জাতিক ডেস্ক

রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে জাবারিন বলেন, আরব সমাজের দাবির ভিত্তিতে গঠিত জয়েন্ট লিস্ট বিভিন্ন দল ও রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে বৃহত্তর ঐক্যের প্রতীক। এই ঐক্য আরব নাগরিকদের রাজনৈতিক দরকষাকষির সক্ষমতা বাড়িয়েছে। তাঁদের প্রধান অগ্রাধিকার হলো আরব জনগোষ্ঠীর জন্য নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুন ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পুতিন ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পুতিন আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

জাবারিনের ভাষ্য অনুযায়ী, তাঁদের দাবির মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়সীমা, বাজেট ও তদারকি ব্যবস্থার মাধ্যমে অপরাধ দমন; বাড়িঘর ভাঙার কার্যক্রম বন্ধ; মাস্টারপ্ল্যান অনুমোদন; তরুণ দম্পতিদের জন্য জমির ব্যবস্থা এবং নেগেভ অঞ্চলের স্বীকৃতিহীন আরব গ্রামগুলোকে স্বীকৃতি দেওয়া।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং পরবর্তী সরকার গঠনে নিজেদের শর্ত বাস্তবায়নে আরব রাজনৈতিক জোট ‘জয়েন্ট লিস্ট’ গুরুত্বপূর…
  • শনিবার (১০ অক্টোবর) নিজের কার্যালয় থেকে প্রকাশিত এক বক্তৃতায় জাবারিন বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচের জোট সর…
  • আসন্ন নির্বাচনকে নিজেদের ভবিষ্যৎ রক্ষার লড়াই হিসেবে উল্লেখ করে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে আরব নাগরিকদের ওপর ধারাবাহিক হামলা ও উসকানিমূলক আচরণের অভিযোগ করেন।
  • রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে জাবারিন বলেন, আরব সমাজের দাবির ভিত্তিতে গঠিত জয়েন্ট লিস্ট বিভিন্ন দল ও রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে বৃহত্তর ঐক্যের প্রতীক।

তিনি বলেন, যারা জয়েন্ট লিস্টের সমর্থন চাইবে, তাদের এসব দাবি নিয়ে আলোচনা করতে হবে। গাজায় ফিলিস্তিনিদের হত্যাকাণ্ড এবং পশ্চিম তীরে সহিংসতা নিয়েও জোটটি নীরব থাকবে না বলে জানান তিনি। একই সঙ্গে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা, নির্যাতন, আজানে বাধা এবং গির্জা ও ধর্মযাজকদের ওপর হামলার নিন্দা জানান।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ৯ অক্টোবর প্রকাশিত একটি ইসরায়েলি জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর বিকল্প সরকার গঠনের ক্ষেত্রে ইহুদি বিরোধী দলগুলোকে আরব আইনপ্রণেতাদের সমর্থনের ওপর নির্ভর করতে হতে পারে। তবে জরিপে অংশ নেওয়া অধিকাংশ ইহুদি নাগরিক পরবর্তী সরকারে আরব দলগুলোর অন্তর্ভুক্তির বিরোধিতা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইসরায়েলের ১২০ আসনের নেসেটে কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আগামী ২৭ অক্টোবরের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

আন্তর্জাতিক থেকে আরও

উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬ উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবোঝাই একটি বাস সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।… ২৩ ঘণ্টা আগে ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনি ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনিইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষের সমর্থন নেই। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির মাত্র ৩১ শতাংশ মানুষ এই যুদ্ধকে… ১ দিন আগে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন বিশ্ববাজারে তেলের দামে বড় পতনবিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় সোমবার… ১ দিন আগে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াওদক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। প্রতিবেশী… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি

১১ অক্টোবর ২০২৬, ৫:১০ এএম · আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং পরবর্তী সরকার গঠনে নিজেদের শর্ত বাস্তবায়নে আরব রাজনৈতিক জোট ‘জয়েন্ট লিস্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন জোটটির নেতা ইউসুফ জাবারিন। তিনি বলেছেন, সরকার পরিবর্তনে সম্ভাব্য সব রাজনৈতিক ও সংসদীয় উপায় ব্যবহার করবেন তাঁরা। খবর।

ফটোকার্ড

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরআজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাআবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারিঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণআবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়ারাবি ছাত্রলীগ সভাপতিকে প্রক্টর মাহবুবর রহমান/তোমাদের আপা ফেরার জন্য পালিয়ে যাননিসুরুজ্জামান হত্যা/কঠোর নিরাপত্তায় ৪০ ঘণ্টা পর ছাত্রলীগ নেতা মেহেদীর দাফন সম্পন্নজাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎগ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ