ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব ইউরোপে বৈধ পথে জনশক্তি পাঠাতে ইইউর সঙ্গে মাহদী আমিনের বৈঠক ‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ বিসিএস ক্যাডার মোজাম্মেল হকের মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর শোক যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই নারী শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবারসহ সবাইকে সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা দিল্লিতে রেড অ্যালার্ট জারি লালমনিরহাট সীমান্তে ২ লাখ ৯ হাজার টাকার মাদকসহ আটক ২ মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য মদসহ দম্পতি আটক তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

ব্যাটম্যানের মুখোশ পরে প্রতিবাদ, রাহুল-খাড়গিকে কটাক্ষ বিজেপির

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১০:০৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১০:০৩:২১ পূর্বাহ্ন
ব্যাটম্যানের মুখোশ পরে প্রতিবাদ, রাহুল-খাড়গিকে কটাক্ষ বিজেপির

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যাটম্যানের মুখোশ পরেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও দলটির নেতা রাহুল গান্ধী। তবে তাদের এই কৌশল কার্যকর হয়নি বলে মন্তব্য করেছেন বিজেপি নেতারা। তাদের অভিযোগ, তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার বিরোধী প্রচেষ্টার অংশ এই প্রতীকী প্রতিবাদ।

ঘটনার সূত্রপাত গতকাল নয়াদিল্লির কেন্দ্রীয় এলাকায় বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিক্ষোভ মিছিলকে ঘিরে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালন করেন বিরোধী নেতারা।

বিক্ষোভ চলাকালে কয়েকজন তরুণকে ব্যাটম্যানের মুখোশ পরে আসতে দেখা যায়। তাদের দেখে রাহুল গান্ধীও একটি মুখোশ নেন। তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ হিসেবে তিনি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বাসে যাত্রার সময় মুখোশটি পরেন। এমনকি প্রবীণ কংগ্রেস নেতাকেও মুখোশ পরতে সাহায্য করেন তিনি।

তবে বিজেপি নেতাদের মতে, এই প্রতীকী প্রতিবাদ বিরোধীদের উদ্দেশ্য পূরণ করতে পারেনি। তরুণদের বিভ্রান্ত করার যে চেষ্টা বিরোধীরা করছে বলে বিজেপির অভিযোগ, তার প্রেক্ষাপটে এই কৌশল কার্যকর হয়নি বলে দাবি তাদের।

কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী ও খাড়গিকে ব্যাটম্যান ও তার সহযোগী রবিনের সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন।

তিনি লেখেন, ‘দিল্লি গথাম নয়, আর আমাদের কোনো অন্ধকার সুপারহিরো ও রবিনের প্রয়োজন নেই।’

ব্যাটম্যানের কাল্পনিক জগতে গথাম সিটি অপরাধপ্রবণ শহর হিসেবে পরিচিত। সেই প্রসঙ্গ টেনেই কেন্দ্রীয় মন্ত্রী মন্তব্যটি করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত আগস্টে ইনস্টাগ্রামে শিক্ষার্থী ও জেন-জি প্রজন্মের সঙ্গে এক আলাপচারিতায় রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি ব্যাটম্যান? জবাবে তিনি বলেছিলেন, ‘এটুকু বলা যায়, আমাকে আর ব্যাটম্যানকে কখনো একই ঘরে একসঙ্গে দেখা যায়নি।’

পরে নয়াদিল্লির কেন্দ্রীয় এলাকায় কংগ্রেসের কার্যালয়গুলোতে রাহুল গান্ধীকে ‘বাস্তব জীবনের ব্যাটম্যান’ আখ্যা দিয়ে পোস্টারও দেখা যায়।

তথ্যসূত্র: এনডিটিভি


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা