ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমালোচনার মুখে ইনস্টাগ্রামের বিতর্কিত এআই ফিচার বন্ধ করল মেটা আর্জেন্টিনা তুমি একটা বিউটি—ফেসবুক পোস্টে কেয়া পায়েলের উচ্ছ্বাস সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী ধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১; আহত ১৯ তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পালটে দিয়েছে গোটা দেশকে স্পেন নাকি আর্জেন্টিনা—কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? আর্জেন্টিনা চতুর্থ শিরোপা জিততে পারবে না, এবার স্পেনের পালা—ইকার ক্যাসিয়াস এনসিপিতে যোগ না দেওয়ার কারণ জানালেন আব্দুল কাদের জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি হেফাজতের আহ্বানে সাত দলের ইসলামী ঐক্যের ডাক ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চায়: শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা জামালপুরে বিএনপির কার্যালয়ে আগুন প্রাচীনকালে হজযাত্রার প্রধান পথগুলো হরমুজে ট্রানজিট পেতে তেহরানের দরজায় ইউরোপের দেশগুলো চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে

এনসিপিতে যোগ না দেওয়ার কারণ জানালেন আব্দুল কাদের

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৭:৫৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৭:৫৯:৪৭ অপরাহ্ন
এনসিপিতে যোগ না দেওয়ার কারণ জানালেন আব্দুল কাদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার প্রস্তাব পেলেও রাজনৈতিক দায়বদ্ধতা ও কার্যকর ভূমিকার সুযোগ না দেখায় তিনি দলটিতে যোগ দেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অনেক ছাত্রনেতা নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিলেও তিনি সচেতনভাবেই ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন।

আব্দুল কাদের বলেন, ‘এখনই এমপি বা মন্ত্রী হতে হবে— এমন কোনো চিন্তা আমার নেই। জুলাইয়ের আগে যা বলতাম, তা-ই করার চেষ্টা করতাম। কিন্তু এখন রাজনীতিতে দায়বদ্ধতার বিষয়টি অনেকটাই দুর্বল হয়ে গেছে। অনেকে যা বলছেন, বাস্তবে তা করছেন না। এ কারণেই আমি এখন কোনো রাজনৈতিক দলে যুক্ত হইনি।’

তিনি জানান, এনসিপিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়ে নিজের সম্ভাব্য দায়িত্ব সম্পর্কে জানতে চেয়েছিলেন। জবাবে তাকে নিজ নির্বাচনী আসন গোছানোর পরামর্শ দেওয়া হয়। এ বিষয়ে তিনি বলেন, ‘আসন গোছানোর রাজনীতি আমি করতে চাইনি। আমার মনে হয়েছে, সেখানে দায় নিতে হবে, কিন্তু কাজ করার যথেষ্ট সুযোগ নেই।’

আব্দুল কাদের আরও বলেন, এনসিপি ছাড়াও মূলধারার বিভিন্ন রাজনৈতিক দল এবং কয়েকটি বামপন্থি দল থেকেও তাকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি আশাবাদী নন বলে আপাতত কোনো দলে যোগ দিচ্ছেন না।

ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তিনি বলেন, পরিবারের বড় সন্তান হিসেবে এতদিন পরিবারের প্রতি যথেষ্ট সময় দিতে পারেননি। তাঁর বাবা পেশায় দারোয়ান এবং মা দীর্ঘদিন ধরে অসুস্থ। সম্প্রতি নানীর মৃত্যুর পর পরিবারকে আরও বেশি সময় দেওয়ার প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেছেন।

তিনি বলেন, ‘আমি রাজনৈতিক মানুষ, রাজনীতি অবশ্যই করব। তবে আপাতত কিছুটা বিরতি নিয়ে পরিবারকে সময় দিতে চাই।’


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সমালোচনার মুখে ইনস্টাগ্রামের বিতর্কিত এআই ফিচার বন্ধ করল মেটা

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের বিতর্কিত এআই ফিচার বন্ধ করল মেটা