ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিডিআর বিদ্রোহে সাজা নিয়ে সংসদকে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ পরিহার নিজ দপ্তর থেকেই শুরু করলেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন ডিজিটাল হাজিরাও দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, পেল আরও যেসব ক্ষমতা পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি দলের নাম বিক্রি করা চাঁদাবাজদের সম্পর্কে সতর্ক থাকতে হবে: ইশরাক এপস্টিন মামলায় এবার প্রকাশ হলো বাদীর পরিচয় চিফ অব আর্মি স্টাফ কাপ গলফের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে স্বর্ণের দাম আরও কমল বান্ধবীকে বিয়ে করতে তরুণীর অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর মৃত্যু বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু অনলাইন বেটিং ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের ২০২৭ সালে রমজান-ঈদুল ফিতর কবে? নতুন পে-স্কেলের অনুমোদন দিল সরকার সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার ও নির্যাতন, সিআইডির হাতে চক্রের সদস্য গ্রেপ্তার শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক শুল্ক ফাঁকি দিতে ৩–৪ টুকরো করে আনা বিএমডব্লিউ জব্দ

স্পেন নাকি আর্জেন্টিনা—কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি?

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:২০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:২০:১০ অপরাহ্ন
স্পেন নাকি আর্জেন্টিনা—কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি?

ফুটবল বিশ্বের সব নজর এখন যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে এই দুই দলের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা।

শিরোপা নির্ধারণী ম্যাচের আগে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রকাশ করেছে ডাটা বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটা সুপার কম্পিউটার। তাদের বিশ্লেষণে নির্ধারিত ৯০ মিনিটে জয়ের সম্ভাবনায় সামান্য এগিয়ে রাখা হয়েছে স্পেনকে।

অপটার পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫ দশমিক ১ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ২৯ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৫ দশমিক ৪ শতাংশ

তবে সুপার কম্পিউটারের এই পূর্বাভাস নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে রয়েছে ভিন্নমত। এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বেশ কিছু ম্যাচের পূর্বাভাস মিললেও, সেমিফাইনালের ক্ষেত্রে সেই হিসাব পুরোপুরি সঠিক হয়নি। তাই অনেকের মতে, পরিসংখ্যান নয়, মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে বিশ্বচ্যাম্পিয়নের নাম।

আর্জেন্টিনার সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়তে পারে লিওনেল স্কালোনির দল। একই সঙ্গে এটি হবে আর্জেন্টিনার সম্ভাব্য চতুর্থ বিশ্বকাপ শিরোপা।

অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া দলটি পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।

একদিকে লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপের আবেগ, অন্যদিকে স্পেনের নতুন প্রজন্মের শিরোপা জয়ের প্রত্যাশা—সব মিলিয়ে এবারের ফাইনালকে সাম্প্রতিক সময়ের অন্যতম আকর্ষণীয় বিশ্বকাপ ফাইনাল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পরিসংখ্যান স্পেনকে সামান্য এগিয়ে রাখলেও ফুটবলে শেষ কথা বলে মাঠের লড়াই। এখন অপেক্ষা, মেটলাইফ স্টেডিয়ামের ফাইনাল শেষে বিশ্বকাপের সোনালি ট্রফি উঠবে স্পেনের হাতে, নাকি আর্জেন্টিনা ধরে রাখবে বিশ্বসেরার মুকুট।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০