ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৬ মিনিটে আর্জেন্টিনার ২৫৫ সফল পাস, ইংল্যান্ডের মাত্র ২০ পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের খালে গোসলে নেমে এক গ্রামের চার শিশুর মৃত্যু এয়ার ফ্রায়ারে রান্না করলে কি খাবারের পুষ্টিগুণ কমে যায়? গাজর কি সত্যিই দৃষ্টিশক্তি বাড়ায়? নিয়মিত রাতের খাবার না খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে কাশি সারাতে লবঙ্গ কতটা উপকারী ওটিটিতে শাকিব খানের ঈদের সিনেমা শাহরুখের ‘মান্নাত’ সম্প্রসারণে আর আইনি বাধা নেই ফিফা মাতানো সঞ্জয় আসছেন ঢাকায় খলচরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন পূর্ণিমা রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম নিজ বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের কিশোরদের রাতের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন বিধিনিষেধ আনছে যুক্তরাজ্য ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা সমালোচনার মুখে ইনস্টাগ্রামের বিতর্কিত এআই ফিচার বন্ধ করল মেটা আর্জেন্টিনা তুমি একটা বিউটি—ফেসবুক পোস্টে কেয়া পায়েলের উচ্ছ্বাস সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

আবু সাঈদ জুলাই শহীদদের ইমাম, জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব: নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৪৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৪৪:২৮ অপরাহ্ন
আবু সাঈদ জুলাই শহীদদের ইমাম, জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, শহীদ আবু সাঈদ ‘জুলাই শহীদদের ইমাম’ এবং ‘জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব’।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ তৎকালীন সরকারের দমননীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার ভাষ্য, আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়েই গণআন্দোলন গণঅভ্যুত্থান ও বিপ্লবে রূপ নেয়।

তিনি বলেন, “আবু সাঈদ আমাদের শহীদদের ইমাম, জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব এবং আমাদের সবার পূর্বসূরি।”

এনসিপির আহ্বায়ক আরও বলেন, আবু সাঈদের পাশাপাশি শহীদ মুগ্ধ, ওয়াসিম, ফারহান ফাইয়াজ, নাঈমা সুলতানা, রিয়া গোপ, হৃদয় চন্দ্র তরুয়াসহ আন্দোলনে নিহতদের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের প্রতিও সম্মান জানান তিনি। এছাড়া আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, আলেম, অভিভাবক, শিক্ষার্থী, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবদানের কথাও স্মরণ করেন।

শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাদের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যাওয়াই তাদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন।

তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি বিষয় বাস্তবায়ন জরুরি। তার দাবি, নির্বাচন হলেও বিচার ও সংস্কারের প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। আবু সাঈদ হত্যা মামলার রায় কার্যকর করার জন্য আপিল দ্রুত নিষ্পত্তিরও আহ্বান জানান তিনি।

এনসিপির আহ্বায়ক আরও দাবি করেন, মামলার রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

কবর জিয়ারত শেষে এনসিপির নেতারা শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ দলের শীর্ষ নেতারা।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স