ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ার ফ্রায়ারে রান্না করলে কি খাবারের পুষ্টিগুণ কমে যায়? গাজর কি সত্যিই দৃষ্টিশক্তি বাড়ায়? নিয়মিত রাতের খাবার না খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে কাশি সারাতে লবঙ্গ কতটা উপকারী ওটিটিতে শাকিব খানের ঈদের সিনেমা শাহরুখের ‘মান্নাত’ সম্প্রসারণে আর আইনি বাধা নেই ফিফা মাতানো সঞ্জয় আসছেন ঢাকায় খলচরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন পূর্ণিমা রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম নিজ বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের কিশোরদের রাতের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন বিধিনিষেধ আনছে যুক্তরাজ্য ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা সমালোচনার মুখে ইনস্টাগ্রামের বিতর্কিত এআই ফিচার বন্ধ করল মেটা আর্জেন্টিনা তুমি একটা বিউটি—ফেসবুক পোস্টে কেয়া পায়েলের উচ্ছ্বাস সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী ধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের বিতর্কিত এআই ফিচার বন্ধ করল মেটা

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৪৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৪৯:০৬ অপরাহ্ন
সমালোচনার মুখে ইনস্টাগ্রামের বিতর্কিত এআই ফিচার বন্ধ করল মেটা

ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচার ‘মিউজ ইমেজ’ বন্ধ করে দিয়েছে মেটা। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এ তথ্য জানিয়েছে।

চলতি সপ্তাহে চালু হওয়া এ ফিচারটি মেটার নতুন এআই ইমেজ জেনারেশন ব্যবস্থার অংশ ছিল। এর মাধ্যমে ইনস্টাগ্রামের যেকোনো উন্মুক্ত (পাবলিক) অ্যাকাউন্টের ছবি ব্যবহার করে নতুন ছবি তৈরি করা যেত। ব্যবহারকারীরা শুধু সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নাম উল্লেখ করলেই এআই সেই ছবিকে ভিত্তি করে নতুন ছবি তৈরি করতে পারত।

ফিচারটি চালুর পরপরই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। কারণ, কোনো ব্যবহারকারীর পাবলিক ছবি এভাবে ব্যবহারের আগে তাকে কোনো ধরনের নোটিফিকেশন দেওয়া হতো না এবং তার সম্মতিও নেওয়া হতো না।

এ নিয়ে সাধারণ ব্যবহারকারী, শিল্পী এবং বিভিন্ন ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করে। তাদের আশঙ্কা ছিল, এ প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিগত ছবি বিকৃত করে বিভ্রান্তিকর বা ভুয়া ছবি তৈরি করা হতে পারে। বিশেষ করে নারীদের ছবি অপব্যবহারের ঝুঁকি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

সমালোচনার পর মেটা তাদের অবস্থান পরিবর্তন করে। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ফিচারটির উদ্দেশ্য ছিল সৃজনশীল কাজকে আরও সহজ করা এবং ব্যবহারকারীদের নিজেদের পাবলিক ছবি ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ দেওয়া। তবে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় শেষ পর্যন্ত ‘মিউজ ইমেজ’ ফিচারটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর ছবি তৈরির ঘটনা বিশ্বজুড়ে বাড়ছে। তাই এ ধরনের প্রযুক্তি চালুর আগে ব্যবহারকারীর গোপনীয়তা, নিরাপত্তা এবং সম্মতির বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স