ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৬ মিনিটে আর্জেন্টিনার ২৫৫ সফল পাস, ইংল্যান্ডের মাত্র ২০ পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের খালে গোসলে নেমে এক গ্রামের চার শিশুর মৃত্যু এয়ার ফ্রায়ারে রান্না করলে কি খাবারের পুষ্টিগুণ কমে যায়? গাজর কি সত্যিই দৃষ্টিশক্তি বাড়ায়? নিয়মিত রাতের খাবার না খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে কাশি সারাতে লবঙ্গ কতটা উপকারী ওটিটিতে শাকিব খানের ঈদের সিনেমা শাহরুখের ‘মান্নাত’ সম্প্রসারণে আর আইনি বাধা নেই ফিফা মাতানো সঞ্জয় আসছেন ঢাকায় খলচরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন পূর্ণিমা রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম নিজ বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের কিশোরদের রাতের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন বিধিনিষেধ আনছে যুক্তরাজ্য ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা সমালোচনার মুখে ইনস্টাগ্রামের বিতর্কিত এআই ফিচার বন্ধ করল মেটা আর্জেন্টিনা তুমি একটা বিউটি—ফেসবুক পোস্টে কেয়া পায়েলের উচ্ছ্বাস সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৫১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৫১:১৮ অপরাহ্ন
ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের জন্য নতুন ‘জন্মদিনের রিমাইন্ডার’ ফিচার আনার কাজ করছে মেটা। নতুন এ সুবিধা চালু হলে পরিচিতজনের জন্মদিন মনে রাখা এবং সময়মতো শুভেচ্ছা জানানো আরও সহজ হবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো–এর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে একটি নতুন ‘বার্থডে’ বিভাগ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই ফিচার চালু হলে যেসব ব্যবহারকারী স্বেচ্ছায় নিজেদের জন্মতারিখ যুক্ত করবেন, তাদের জন্মদিন ঘনিয়ে এলে বা নির্ধারিত দিনে সংশ্লিষ্ট পরিচিতদের কাছে স্বয়ংক্রিয়ভাবে রিমাইন্ডার পৌঁছে যাবে।

তবে ফিচারটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। কবে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সময়সূচি জানায়নি হোয়াটসঅ্যাপ।

বর্তমানে ফেসবুকে বন্ধুদের জন্মদিনের রিমাইন্ডার দেখানোর সুবিধা রয়েছে। গোপনীয়তাকেন্দ্রিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত হোয়াটসঅ্যাপেও একই ধরনের ফিচার যুক্ত হলে ব্যবহারকারীদের মধ্যে এর গ্রহণযোগ্যতা কেমন হবে, তা নিয়ে আলোচনা চলছে।

এদিকে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে কাজ করছে মেটা। এরই অংশ হিসেবে হোয়াটসঅ্যাপে ইউজারনেমভিত্তিক যোগাযোগ ব্যবস্থা চালুর ঘোষণাও দেওয়া হয়েছে। এই সুবিধা চালু হলে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সময় নিজের মোবাইল নম্বর গোপন রাখা সম্ভব হবে।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স