ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৬ মিনিটে আর্জেন্টিনার ২৫৫ সফল পাস, ইংল্যান্ডের মাত্র ২০ পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের খালে গোসলে নেমে এক গ্রামের চার শিশুর মৃত্যু এয়ার ফ্রায়ারে রান্না করলে কি খাবারের পুষ্টিগুণ কমে যায়? গাজর কি সত্যিই দৃষ্টিশক্তি বাড়ায়? নিয়মিত রাতের খাবার না খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে কাশি সারাতে লবঙ্গ কতটা উপকারী ওটিটিতে শাকিব খানের ঈদের সিনেমা শাহরুখের ‘মান্নাত’ সম্প্রসারণে আর আইনি বাধা নেই ফিফা মাতানো সঞ্জয় আসছেন ঢাকায় খলচরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন পূর্ণিমা রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম নিজ বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের কিশোরদের রাতের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন বিধিনিষেধ আনছে যুক্তরাজ্য ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা সমালোচনার মুখে ইনস্টাগ্রামের বিতর্কিত এআই ফিচার বন্ধ করল মেটা আর্জেন্টিনা তুমি একটা বিউটি—ফেসবুক পোস্টে কেয়া পায়েলের উচ্ছ্বাস সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

ফিফা মাতানো সঞ্জয় আসছেন ঢাকায়

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ১০:১৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ১০:১৪:২৩ অপরাহ্ন
ফিফা মাতানো সঞ্জয় আসছেন ঢাকায়

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আয়োজিত ফিফা ফ্যান ফেস্টে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সঙ্গীত প্রযোজক সঞ্জয় দেব এবার আসছেন ঢাকায়।

বিশ্বকাপের অন্যতম অফিসিয়াল গান ‘সির সির’ পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া এই শিল্পীর ১৮ জুলাই (শনিবার) বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে ট্রিপল টাইম কমিউনিকেশনসের আয়োজনে অনুষ্ঠিত ছয় দিনব্যাপী ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী দিনে, ১৯ জুলাই, মঞ্চে পারফর্ম করবেন সঞ্জয়। এদিন বড় পর্দায় ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারের পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট ও ডিজে পারফরম্যান্স।

গত ১৪ জুলাই শুরু হওয়া এ উৎসব প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী দিনে বড় পর্দায় দেখানো হয় ফ্রান্স ও স্পেনের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচ। সেদিন সংগীত পরিবেশন করেন ফিরোজ জং ও ডিজে সুমন।

১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত উৎসবে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসনিম আনিকা, মিলা ইসলাম এবং ডিজে সানি। ১৯ জুলাই সমাপনী আয়োজনে সঞ্জয়ের পাশাপাশি পারফর্ম করবেন ডিজে জাদু।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৬ থেকে ১৮ জুলাইয়ের অনুষ্ঠানের প্রবেশমূল্য ৩০০ টাকা। সমাপনী দিনের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স