ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৬ মিনিটে আর্জেন্টিনার ২৫৫ সফল পাস, ইংল্যান্ডের মাত্র ২০ পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের খালে গোসলে নেমে এক গ্রামের চার শিশুর মৃত্যু এয়ার ফ্রায়ারে রান্না করলে কি খাবারের পুষ্টিগুণ কমে যায়? গাজর কি সত্যিই দৃষ্টিশক্তি বাড়ায়? নিয়মিত রাতের খাবার না খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে কাশি সারাতে লবঙ্গ কতটা উপকারী ওটিটিতে শাকিব খানের ঈদের সিনেমা শাহরুখের ‘মান্নাত’ সম্প্রসারণে আর আইনি বাধা নেই ফিফা মাতানো সঞ্জয় আসছেন ঢাকায় খলচরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন পূর্ণিমা রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম নিজ বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের কিশোরদের রাতের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন বিধিনিষেধ আনছে যুক্তরাজ্য ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা সমালোচনার মুখে ইনস্টাগ্রামের বিতর্কিত এআই ফিচার বন্ধ করল মেটা আর্জেন্টিনা তুমি একটা বিউটি—ফেসবুক পোস্টে কেয়া পায়েলের উচ্ছ্বাস সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

ওটিটিতে শাকিব খানের ঈদের সিনেমা

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ১০:১৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ১০:১৯:৫৩ অপরাহ্ন
ওটিটিতে শাকিব খানের ঈদের সিনেমা

প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। আগামী ২৩ জুলাই দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ছবিটি।

সম্প্রতি চরকি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির মুক্তির ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয়, ‘অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম। ২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ। কারণ, সিনেমা হল কাঁপিয়ে এবার ‘রকস্টার’ আসছে চরকিতে।’

ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের মধ্যে আলোচনা তৈরি করলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির মাধ্যমে এটি নতুন দর্শকশ্রেণির কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

‘রকস্টার’ পরিচালনা করেছেন আজমান রুশো। বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবে পরিচিত এই নির্মাতার এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

সিনেমাটির কাহিনির কেন্দ্রীয় চরিত্র ‘আগুন’—একজন তরুণ সংগীতশিল্পী। শাস্ত্রীয় সংগীতের পারিবারিক ঐতিহ্য থাকা সত্ত্বেও তিনি বাবার পথ অনুসরণ না করে রক সংগীতকে বেছে নেন। সাফল্যের শিখরে পৌঁছালেও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, সম্পর্কের জটিলতা এবং ভালোবাসার ট্র্যাজেডি তার জীবনকে ভিন্ন পরিণতির দিকে নিয়ে যায়।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, দিলারা জামান, রোজী সিদ্দিকী, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই ও কাজী সাবির।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স