ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক শুল্ক ফাঁকি দিতে ৩–৪ টুকরো করে আনা বিএমডব্লিউ জব্দ ব্যাগের ভেতর থেকে নবজাতক উদ্ধার, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযান, গ্রেপ্তার ৫ তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ের স্বাদে আপ্লুত ফলাফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে ‘আমি বন্দী কারাগারে’ গায়ক মুজিব পরদেশী কারাগারে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য মন্ত্রণালয়ের আহ্বান জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার জবিতে ছাত্রদল-শিবির দফায় দফায় সংঘর্ষ, ভিপি-জিএসকে মেরে বের করে দেওয়ার অভিযোগ স্বাস্থ্যখাতের বাজেটের সুফল পৌঁছাতে হবে রোগীর দোরগোড়ায়: এমপি শফিকুল ইসলাম মিলন

৩৬ মিনিটে আর্জেন্টিনার ২৫৫ সফল পাস, ইংল্যান্ডের মাত্র ২০

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ১১:১৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ১১:১৪:৫০ অপরাহ্ন
৩৬ মিনিটে আর্জেন্টিনার ২৫৫ সফল পাস, ইংল্যান্ডের মাত্র ২০

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয় শুধু স্কোরলাইনেই নয়, ম্যাচের পরিসংখ্যানেও ছিল স্পষ্ট। বিশেষ করে ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর ডাটা পার্টনার ফুটস্ট্যাটস–এর তথ্য অনুযায়ী, দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলের পর থেকে যোগ করা সময়ের ৯২তম মিনিটে লাউতারো মার্তিনেজের জয়সূচক গোল পর্যন্ত ৩৬ মিনিটে আর্জেন্টিনা ২৫৫টি সফল পাস সম্পন্ন করে। একই সময়ে ইংল্যান্ড সফল পাস দিতে পারে মাত্র ২০টি।

এ সময় আর্জেন্টিনা প্রতিপক্ষের গোলমুখে ৯টি শট নেয়, যার মধ্যে দুটি থেকে গোল আসে। অন্যদিকে ইংল্যান্ড মাত্র তিনটি শট নিতে সক্ষম হয়।

ম্যাচের শুরুতেও বল দখল ও পাস আদান-প্রদানে এগিয়ে ছিল আর্জেন্টিনা। গর্ডনের গোলের আগ পর্যন্ত দলটি ২৮২টি সফল পাস দেয়, যেখানে ইংল্যান্ডের ছিল ২৩৫টি।

পরিসংখ্যান বলছে, পুরো ম্যাচে কেবল শেষ ১০ মিনিটে আর্জেন্টিনার তুলনায় বেশি পাস আদান-প্রদান করতে পেরেছিল ইংল্যান্ড। তবে ওই সময়েও টমাস টুখেলের দল লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি।

ম্যাচে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের ৭২ থেকে ৮২ মিনিটের মধ্যে তিনটি পরিবর্তন আনেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তিনি উইঙ্গার অ্যান্থনি গর্ডন, মিডফিল্ডার ডেক্লান রাইস এবং রাইট-ব্যাক রিস জেমসকে তুলে নিয়ে মাঠে নামান ডিফেন্ডার এজরি কনসা, নিকো ও’রাইলি এবং ড্যান বার্নকে। ফলে দলটি আরও রক্ষণাত্মক কৌশলে চলে যায়।

এরপর আর্জেন্টিনা ম্যাচে সমতা ফেরানোর পর জয়সূচক গোলও আদায় করে নেয়। পিছিয়ে পড়ার পর শেষদিকে আক্রমণভাগে পরিবর্তন আনলেও ইংল্যান্ড আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক

শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক