ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি দলের নাম বিক্রি করা চাঁদাবাজদের সম্পর্কে সতর্ক থাকতে হবে: ইশরাক এপস্টিন মামলায় এবার প্রকাশ হলো বাদীর পরিচয় চিফ অব আর্মি স্টাফ কাপ গলফের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে স্বর্ণের দাম আরও কমল বান্ধবীকে বিয়ে করতে তরুণীর অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর মৃত্যু বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু অনলাইন বেটিং ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের ২০২৭ সালে রমজান-ঈদুল ফিতর কবে? নতুন পে-স্কেলের অনুমোদন দিল সরকার সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার ও নির্যাতন, সিআইডির হাতে চক্রের সদস্য গ্রেপ্তার শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক শুল্ক ফাঁকি দিতে ৩–৪ টুকরো করে আনা বিএমডব্লিউ জব্দ ব্যাগের ভেতর থেকে নবজাতক উদ্ধার, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযান, গ্রেপ্তার ৫

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০২:৩৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০২:৩৪:৫৮ অপরাহ্ন
পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের অঙ্গীকার পূর্ণাঙ্গ। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব রয়েছে। একইভাবে পুলিশেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘কোনো বেআইনি নির্দেশনা কমিশন থেকে যাবে না। পুলিশ বলেছে, একটি বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তারা কাজ করবে।’

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ত্রয়োদশ নির্বাচনের সময়কার পরিস্থিতির তুলনায় বর্তমান অবস্থা খারাপ নয়। পুলিশের ওপর নির্বাচন কমিশনের আস্থা রয়েছে বলেও জানান তিনি।

পুলিশ চাপমুক্তভাবে নির্বাচনি দায়িত্ব পালন করতে পারবে কি না—এ প্রশ্নে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হাসান ফকির বলেন, বর্তমানে দেশে দলীয় সরকার থাকলেও এটি একটি গণতান্ত্রিক সরকার। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশের যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি ফেরানোর বিষয়ে আইজিপি বলেন, এ ক্ষেত্রে পুলিশের সাফল্য শতভাগ বলে তিনি মনে করেন।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি