ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার রিয়াদে জরুরি সতর্কতা জারি টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে? ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার তাইওয়ানে নিহত ১, জাপানে বিদ্যুৎহীন ৮ হাজারের বেশি পরিবার সতর্ক করলেন সালমান খান অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত

মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৮:১৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৮:১৮:১৪ অপরাহ্ন
মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান

মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে পাকিস্তান। জোটের তিন প্রতিষ্ঠাতা সদস্য—পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক—বর্তমানে নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও চুক্তির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার দিকে মনোযোগ দিচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ তথ্য জানান বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য কোনো দেশকে যুক্ত করার বিষয়ে জানতে চাইলে সাজ্জাদ হায়দার বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক নিয়মিত বৈঠক ও পরামর্শ করছে এবং তিন দেশের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তবে এই মুহূর্তে জোট সম্প্রসারণ বা নতুন সদস্য অন্তর্ভুক্তির কোনো প্রস্তাব বিবেচনায় নেই।

তিনি বলেন, প্রথমে তিন সদস্যকে চুক্তির আওতায় বিদ্যমান সহযোগিতা ও সাংগঠনিক কাঠামো আরও সুসংহত করতে হবে। ভবিষ্যতে একই ধরনের দৃষ্টিভঙ্গি ও প্রয়োজন রয়েছে—এমন দেশগুলোর জন্য জোটে যোগ দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

নতুন সদস্য নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে তা তিন দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতেই নেওয়া হবে বলেও জানান তিনি।

মক্কা প্রতিরক্ষা চুক্তি কী?

চলতি বছরের ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নেতারা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

চুক্তিতে তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা এবং যৌথ নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। তবে চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ্যে আসেনি। তুরস্কের পক্ষ থেকেও বলা হয়েছে, এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত জোট নয়।

চুক্তি স্বাক্ষরের পর এর কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ শুরু করে তিন দেশ। গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে প্রথম স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক করার বিষয়ে একমত হয় তিন দেশ।

হুথি হামলার মধ্যে কেন বিষয়টি গুরুত্বপূর্ণ?

পাকিস্তানের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন সৌদি আরব ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মুখে রয়েছে। হুথিরা সৌদি ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালানোর পর রিয়াদ পাল্টা বিমান হামলা জোরদার করেছে। পরিস্থিতি নিয়ে পাকিস্তানও ইরানকে হুথিদের নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সতর্ক করেছে।

এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, সৌদি আরবের ওপর বড় ধরনের হামলা হলে মক্কা প্রতিরক্ষা চুক্তি কার্যকর হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে, চুক্তির আওতায় কোনো সামরিক পদক্ষেপ নিয়ে এখনো আলোচনা হয়নি।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জিনে উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি থাকলেও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে মিলতে পারে সুরক্ষা

জিনে উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি থাকলেও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে মিলতে পারে সুরক্ষা