ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে এমপিও শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান আজকের স্বর্ণের দাম: ১৩ সেপ্টেম্বর ২০২৬ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ রক্তচাপ কতটা কমলে সতর্ক হবেন আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার কেশমের কাছে ইরানি জাহাজে হামলা, নিহত ১ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম ১৫ সেপ্টেম্বর, প্রার্থী চূড়ান্ত ১৮ তারিখ জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির হাসপাতাল ব্যবস্থাপককে বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও, বাস্তবে যা ঘটেছে ওসামা বিন লাদেনের ‘হিটলিস্টে’ ছিল ভারতসহ ৮ দেশ কিডনি রোগীদের জন্য বড় সুখবর বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিডিআর বিদ্রোহে সাজা নিয়ে সংসদকে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ পরিহার নিজ দপ্তর থেকেই শুরু করলেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন ডিজিটাল হাজিরাও

নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ১১:৩৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ১১:৩৩:৫৮ পূর্বাহ্ন
নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আগে নিবন্ধিত ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদেরও ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ‘Postal Vote BD’ অ্যাপে সফলভাবে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে যোগাযোগ করা হবে। আগামী ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে তাদের অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ে অংশগ্রহণের সম্মতি নিশ্চিত করতে হবে।

সম্মতি পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটারদের বর্তমান ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নতুন নিবন্ধনের সুযোগ

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারেননি, তাদেরও নতুন করে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।

ইসি জানিয়েছে, আগ্রহী প্রবাসী ভোটাররা ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ‘Postal Vote BD’ অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য প্রদান এবং নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। এর মাধ্যমে তারা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ভোটিংয়ের আওতায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসে থাকা ভোটারদের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ন রাখা এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর এ প্রক্রিয়া চালু রাখা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সব প্রবাসী ভোটারকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ইসি।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স