ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে আবেদন নির্বাচনে এমপিও শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান আজকের স্বর্ণের দাম: ১৩ সেপ্টেম্বর ২০২৬ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ রক্তচাপ কতটা কমলে সতর্ক হবেন আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার কেশমের কাছে ইরানি জাহাজে হামলা, নিহত ১ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম ১৫ সেপ্টেম্বর, প্রার্থী চূড়ান্ত ১৮ তারিখ জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির হাসপাতাল ব্যবস্থাপককে বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও, বাস্তবে যা ঘটেছে ওসামা বিন লাদেনের ‘হিটলিস্টে’ ছিল ভারতসহ ৮ দেশ কিডনি রোগীদের জন্য বড় সুখবর বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিডিআর বিদ্রোহে সাজা নিয়ে সংসদকে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম ১৫ সেপ্টেম্বর, প্রার্থী চূড়ান্ত ১৮ তারিখ

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ১২:০১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ১২:০১:১০ অপরাহ্ন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম ১৫ সেপ্টেম্বর, প্রার্থী চূড়ান্ত ১৮ তারিখ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিতরণ এবং ১৬ সেপ্টেম্বর তা জমা নেওয়া হবে। পরে ১৮ সেপ্টেম্বর জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন ঠাকুরগাঁও-১-এ আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপির হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী, তারা ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। পরদিন ১৬ সেপ্টেম্বর মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

এরপর ১৮ সেপ্টেম্বর জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান রিজভী।

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির কর্মসূচি

এদিকে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রিজভী জানান, ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে সারা দেশে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রচার চালানো হবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মশারি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

বিশেষজ্ঞ ও খ্যাতনামা চিকিৎসকদের পরামর্শে তৈরি সচেতনতামূলক প্রচারপত্র ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি গণমাধ্যম, রেডিও ও টেলিভিশনেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

এ ছাড়া স্কুল, মাদরাসা ও হাটবাজারে ময়লা-আবর্জনা ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় আরও যেসব উদ্যোগ নেওয়া দরকার, বিএনপির পক্ষ থেকে সেগুলো বাস্তবায়ন করা হবে বলেও জানান রুহুল কবীর রিজভী।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স