ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে আবেদন নির্বাচনে এমপিও শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান আজকের স্বর্ণের দাম: ১৩ সেপ্টেম্বর ২০২৬ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ রক্তচাপ কতটা কমলে সতর্ক হবেন আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার কেশমের কাছে ইরানি জাহাজে হামলা, নিহত ১ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম ১৫ সেপ্টেম্বর, প্রার্থী চূড়ান্ত ১৮ তারিখ জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির হাসপাতাল ব্যবস্থাপককে বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও, বাস্তবে যা ঘটেছে ওসামা বিন লাদেনের ‘হিটলিস্টে’ ছিল ভারতসহ ৮ দেশ কিডনি রোগীদের জন্য বড় সুখবর বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিডিআর বিদ্রোহে সাজা নিয়ে সংসদকে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ১২:০৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ১২:০৬:৫৩ অপরাহ্ন
আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের চার্চগেট এলাকার বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। তার বাবা-মায়ের ওই বাড়ি থেকে প্রায় ৫ লাখ রুপি মূল্যের গয়না খোয়া গেছে বলে জানা গেছে। এ ঘটনায় এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

ইন্ডিয়ান অ্যারাবিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) জানিয়েছে, গ্রেফতার ওই নারীর নাম সীমা ঘাটে (৪০)। তিনি পালঘরের বাসিন্দা। প্রায় দেড় বছর ধরে আমিশার মা আশা প্যাটেলের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে ওই বাড়ি থেকে একটি চুড়ি চুরি হওয়ার অভিযোগ ওঠে। আশা প্যাটেলের সন্দেহ ছিল, চুরির ঘটনায় সীমা জড়িত। এরপর প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে তিনি সীমাকে চুরির কথা স্বীকার করে গয়না ফেরত দিতে বলে আসছিলেন। তবে চুড়িটি ফেরত না দেওয়ায় শেষ পর্যন্ত মেরিন ড্রাইভ থানায় অভিযোগ করেন তিনি।

অভিযোগ পাওয়ার পর ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩০৬ ধারায় অজ্ঞাত এক নারীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে ক্রাইম ডিটেকশন টিম তদন্তে নেমে অভিযুক্তকে শনাক্ত করে। বিরার থেকে সীমাকে আটক করা হয়।

পুলিশ সীমাকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত তাকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, চুরির অভিযোগের তদন্ত এখনও চলছে। খোয়া যাওয়া গয়না উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে চুরি যাওয়া চুড়িটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। একই সঙ্গে সীমার বিরুদ্ধে আগে কোনো অপরাধের মামলা বা অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

আমিশার ক্যারিয়ার

২০০০ সালে ‘কাহো না... পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় আমিশা প্যাটেলের। সিনেমাটি সে সময় ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। এরপর ‘গদর: এক প্রেম কথা’, ‘হামরাজ’, ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘ভুল ভুলাইয়া’ ও ‘রেস ২’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।

২০২৩ সালে ‘গদর ২’ সিনেমায় নিজের জনপ্রিয় চরিত্রে ফিরে এসে ফের আলোচনায় আসেন আমিশা। সিনেমাটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে ওঠে।

অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে আকাশাদিত্য লামা পরিচালিত ‘তওবা তেরা জালওয়া’ সিনেমায়। ২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স