ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে আবেদন নির্বাচনে এমপিও শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান আজকের স্বর্ণের দাম: ১৩ সেপ্টেম্বর ২০২৬ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ রক্তচাপ কতটা কমলে সতর্ক হবেন আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার কেশমের কাছে ইরানি জাহাজে হামলা, নিহত ১ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম ১৫ সেপ্টেম্বর, প্রার্থী চূড়ান্ত ১৮ তারিখ জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির হাসপাতাল ব্যবস্থাপককে বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও, বাস্তবে যা ঘটেছে ওসামা বিন লাদেনের ‘হিটলিস্টে’ ছিল ভারতসহ ৮ দেশ কিডনি রোগীদের জন্য বড় সুখবর বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিডিআর বিদ্রোহে সাজা নিয়ে সংসদকে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে এমপিও শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ১২:৫৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ১২:৫৯:৫০ অপরাহ্ন
নির্বাচনে এমপিও শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতার বিষয়গুলো নির্বাচন কমিশন নির্ধারণ করে। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইসি আইন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, ‘নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্য-অযোগ্যতাটা তৈরি করে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন আমাদের আইন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা, সবকিছু নিয়ে ঠিক করবে যে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না।’

এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই বলেও জানান প্রতিমন্ত্রী।

এর আগে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স