ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট বাতিলের দাবি এবি পার্টির প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি কেন হচ্ছে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে আবেদন নির্বাচনে এমপিও শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান আজকের স্বর্ণের দাম: ১৩ সেপ্টেম্বর ২০২৬ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ রক্তচাপ কতটা কমলে সতর্ক হবেন আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার কেশমের কাছে ইরানি জাহাজে হামলা, নিহত ১ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম ১৫ সেপ্টেম্বর, প্রার্থী চূড়ান্ত ১৮ তারিখ জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির হাসপাতাল ব্যবস্থাপককে বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও, বাস্তবে যা ঘটেছে ওসামা বিন লাদেনের ‘হিটলিস্টে’ ছিল ভারতসহ ৮ দেশ কিডনি রোগীদের জন্য বড় সুখবর বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেফতার ৫৬

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ১০:৫৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ১০:৫৪:০৭ অপরাহ্ন
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেফতার ৫৬

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও বিয়ারসহ ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে জেলার বিভিন্ন থানায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা, মোবাইল কোর্ট ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশে জেলা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় একযোগে ৪৯টি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১ হাজার ৪৯৫ পিস ইয়াবা ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। এ সময় ১০ জন মাদক ব্যবসায়ী ও ৪৬ জন মাদকসেবীসহ মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ ছাড়া বিচারিক আদালতে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে পুলিশের সঙ্গে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট বাতিলের দাবি এবি পার্টির

মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট বাতিলের দাবি এবি পার্টির