ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? দুর্গাপূজার ছুটি পাবেন না যারা টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস যেসব অঞ্চলে ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা ইসির, জানে না সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণ, বাড়ছে উদ্বেগ সরকারি চাকরিজীবীদের ১১ সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, যা বললেন সিডনি সুইনি মদিনায় বিশাল ইউরেনিয়াম মজুদ খুঁজে পেল সৌদি আরব ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানি পাহাড়ে, যেভাবে উদ্ধার হন মার্কিন সেনা হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স মহা চাপে যুক্তরাষ্ট্র, চার মাসে শুধু গোলাবারুদের খরচ ২২.৩ বিলিয়ন ডলার ৫ হাজার কোটি রুপির মালিক, তবু কেন একদিনের জন্য ভিখারি হলেন এমএলএ মক্কা জোট কি শুধুই কাগুজে? তুরস্ক-পাকিস্তানের নীরবতা ঘিরে বিতর্ক সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সুসংবাদ, আজ থেকে চালু হচ্ছে নতুন পদ্ধতি ১৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে যেসব পরিকল্পনা গ্রহণ করেছে সরকার মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট বাতিলের দাবি এবি পার্টির প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী

শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০১:০০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০১:০০:৪০ অপরাহ্ন
শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্বজনদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং তাদের পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে বলে আশ্বাস দেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শহীদ সেনাসদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তারা দেশের জন্য শহীদ হয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। সরকার ও সেনাবাহিনী সব সময় আপনাদের পরিবারের পাশে থাকবে। প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি শহীদ সেনাসদস্যদের পরিবারের দেখভালেও সরকার তার দায়িত্ব পালন করবে।’

পরে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

পরিবারগুলোর জন্য আবাসন ও চাকরির উদ্যোগ

এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ সেনাসদস্যদের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়।

যেভাবে শহীদ হন দুই সেনাসদস্য

গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে দুই সেনাসদস্য শহীদ হন। তারা হলেন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশু কন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার।

অন্যদিকে মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তার স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশু কন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন?

দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন?