ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের কাজ নিয়ে যা বললেন পরিবেশমন্ত্রী সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদ-আহতদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশমন্ত্রী গণতন্ত্র রক্ষা ও দেশ পুনর্গঠনই প্রধান কাজ: রাষ্ট্রপতি জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে সারের ডিলার কমিশন বাড়ল, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৫৯৩ এলএনজি সরবরাহ বেড়ে জাতীয় গ্রিডে গ্যাস ২৬১০ এমএমসিএফডি আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬ ২২ দিন ইলিশ ধরা মানা, কেনাবেচাতেও নিষেধাজ্ঞা এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী সাফ ফুটবলের সূচি ঘোষণা, কবে কোথায় বাংলাদেশের ম্যাচ ইউপি নির্বাচনের ঘোষিত সূচি ‘একেবারেই প্রাথমিক’: ইসি সচিব জারিয়াবকে ছেড়ে আরেক নারীকে বিয়ে, জামিলকে ‘ভণ্ড’ বলছেন দর্শকেরা নির্মাতা সজীবের মৃত্যু, তারকাদের শোক দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? দুর্গাপূজার ছুটি পাবেন না যারা টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস যেসব অঞ্চলে

তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৮:৩৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৮:৩৩:১৯ অপরাহ্ন
তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ, অন্যটি বিমসটেকের (BIMSTEC) চেয়ার হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ।

মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানোর পর বিমসটেকের চেয়ার হিসেবে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্যও তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়। ফলে তার কাছে দুটি পৃথক আমন্ত্রণ ছিল।

বাংলাদেশ ব্রিকসের সদস্য বা অংশীদার দেশ নয়। তবে বিমসটেকের বর্তমান চেয়ার হিসেবে ১৮তম ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানায় ভারত।

১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় এবারের ব্রিকস সম্মেলন। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, আমন্ত্রণটি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে নয়, বিমসটেকের চেয়ার হিসেবে দেওয়া হয়েছিল। বাংলাদেশের পক্ষ থেকে বহুপক্ষীয় সম্মেলনের চেয়ে দ্বিপক্ষীয় সফরকে বেশি গুরুত্ব দেওয়ার কথাও জানানো হয়েছিল।

এ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য আসার পর মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিকসের আমন্ত্রণের পাশাপাশি তারেক রহমানকে আলাদাভাবে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও দেওয়া হয়েছিল।

ভারত জানিয়েছে, তারেক রহমানের জন্য দেওয়া দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। তবে মঙ্গলবারের ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, এ সফরের বিষয়ে বাংলাদেশের কাছ থেকে এখনো নতুন কোনো তথ্য তারা পায়নি।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে বিএনপির সরকার গঠনের পর লোকসভার স্পিকার ওমপ্রকাশ বিড়লা ঢাকায় সফর করেন। সে সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দনপত্র তারেক রহমানের কাছে পৌঁছে দেন এবং তাকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, তারেক রহমানের প্রথম ভারত সফরটি বহুপক্ষীয় কোনো সম্মেলনের পরিবর্তে দ্বিপক্ষীয় সফর হওয়াকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সুবিধাজনক সময়ে এ সফর আয়োজনের বিষয়ে আলোচনা চলছে বলেও জানানো হয়েছিল।

দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, প্রত্যর্পণ এবং পানি ভাগাভাগিসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় রয়েছে। এসব ইস্যুকে ঘিরে ঢাকা-নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি চাকরিজীবীদের কাজ নিয়ে যা বললেন পরিবেশমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের কাজ নিয়ে যা বললেন পরিবেশমন্ত্রী