ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের কাজ নিয়ে যা বললেন পরিবেশমন্ত্রী সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদ-আহতদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশমন্ত্রী গণতন্ত্র রক্ষা ও দেশ পুনর্গঠনই প্রধান কাজ: রাষ্ট্রপতি জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে সারের ডিলার কমিশন বাড়ল, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৫৯৩ এলএনজি সরবরাহ বেড়ে জাতীয় গ্রিডে গ্যাস ২৬১০ এমএমসিএফডি আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬ ২২ দিন ইলিশ ধরা মানা, কেনাবেচাতেও নিষেধাজ্ঞা এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী সাফ ফুটবলের সূচি ঘোষণা, কবে কোথায় বাংলাদেশের ম্যাচ ইউপি নির্বাচনের ঘোষিত সূচি ‘একেবারেই প্রাথমিক’: ইসি সচিব জারিয়াবকে ছেড়ে আরেক নারীকে বিয়ে, জামিলকে ‘ভণ্ড’ বলছেন দর্শকেরা নির্মাতা সজীবের মৃত্যু, তারকাদের শোক দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? দুর্গাপূজার ছুটি পাবেন না যারা টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস যেসব অঞ্চলে

সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদ-আহতদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১০:৩০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১০:৫৯:৩৪ অপরাহ্ন
সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদ-আহতদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। শহীদদের আত্মত্যাগ ও মূল্যবোধ ধারণ করে সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে শহীদ ফারহান ফাইয়াজের ১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া ও মা ফারহানা দিবা উপস্থিত ছিলেন।

‘সংগ্রামের মধ্য দিয়েই আজকের বাংলাদেশ’

মন্ত্রী বলেন, গত ১৫ বছর ধরে জনগণের নিরন্তর ও আপসহীন সংগ্রামের মধ্য দিয়েই আজকের বাংলাদেশ অর্জিত হয়েছে। এর ফলে এখন মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে কাজ করছে। এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে মানুষের মর্যাদা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত হবে।

স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ

অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের স্মৃতিচারণ করতে গিয়ে তার বাবা-মা আবেগাপ্লুত হয়ে পড়েন। সন্তানের স্মৃতি মনে করে তাদের কণ্ঠ রুদ্ধ হয়ে এলে অনুষ্ঠানস্থলে নেমে আসে হৃদয়স্পর্শী নীরবতা।

পরে শহীদ ফারহান ফাইয়াজের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তার জন্মদিন উপলক্ষে কেক কেটে এতিম শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান

শহীদ ফারহান ফাইয়াজ ছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই তরুণ গবেষণামূলক কাজের প্রতি আগ্রহী ছিলেন এবং উচ্চশিক্ষার স্বপ্ন দেখতেন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্য দাবিতে উদ্বুদ্ধ হয়ে ১৮ জুলাই সহপাঠীদের সঙ্গে ধানমন্ডি এলাকায় রাজপথে নামেন তিনি। সেখানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে সহপাঠীরা তাকে ধানমন্ডির সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ন্যায়ের পক্ষে তার আত্মত্যাগের কারণে শহীদ ফারহান ফাইয়াজ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে আছেন।

প্রীতি ফুটবল ম্যাচ

জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘লাল’ ও ‘সবুজ’ দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ‘লাল’ দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী এবং শহীদ ফারহান ফাইয়াজের বাবা-মা।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের সদস্য, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি চাকরিজীবীদের কাজ নিয়ে যা বললেন পরিবেশমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের কাজ নিয়ে যা বললেন পরিবেশমন্ত্রী